হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎জনগণের জন্য বরাদ্দের ১ টাকাও আত্মসাৎ করব না

‎পরশুরামে জামায়াত প্রার্থী এসএম কামাল

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ছবি: আমার দেশ

জামায়াতে ইসলামী মনোনীত ফেনী-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন বলেছেন, জনগণের জন্য বরাদ্দকৃত এক টাকাও আত্মসাৎ করব না। নির্বাচিত হলে পরশুরামে বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন করব।

অতীতে বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি ও লুটপাট হয়েছে, আগামী দিনে বেড়িবাঁধ নির্মাণে যত টাকা বরাদ্দ দেওয়া হবে, ঠিক তত টাকার কাজই হবে, এক টাকাও লুটপাট করা হবে না।

‎‎রোববার বিকেলে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎অতীতের মতো কেন্দ্র দখল ও রাতের নির্বাচনের কেউ কেন্দ্র দখল করার চেষ্টা করলে প্রশাসনকে নিয়ে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন এস এম কামাল উদ্দিন। তিনি বলেন, আপনারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে বাংলাদেশের উন্নয়নে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন।

‎‎উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান।

‎বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জিএস সাঈদ বিন হাবিব, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এমদাদ হোসাইন, জামায়াতের পরশুরাম উপজেলা আমির মাওলানা আবদুল হালিম ও পৌর আমির মোহাম্মদ মোস্তফা।

‎‎প্রধান অতিথির বক্তব্যে এস এম কামাল বলেন, ‘আমরা জনগণের টাকা আত্মসাৎ করব না, চাঁদাবাজির সঙ্গে জড়িত হব না। পরশুরাম বাজারের ব্যবসায়ীরা জলাবদ্ধতায় কষ্ট করছেন, নির্বাচিত হলে সেই জলাবদ্ধতা দূর করা হবে। নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যে পরশুরাম প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য জায়গা বরাদ্দ ও ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

জামায়াতে ইসলামীকে ভোট দিলে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

‎জনসভায় আনোয়ার হোসেনসহ দুজন যুবদলকর্মী এস এম কামালের হাতে ফুলের তোড়া দিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

এনসিটি পরিচালনায় সরকার রাষ্ট্রের স্বার্থকেই প্রাধান্য দেবে

১৫ দিন জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে যুবকের মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রাতের আঁধারে বস্তাভর্তি সরকারি ফাইল পাচারের সময় রিকশাচালক আটক

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন, সন্দ্বীপে বদলি সেই ডাক্তার

চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট

লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত