হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা অবরুদ্ধ রেখে র‍্যাবের ওপর হামলা, আহত ৩

উপজেলা প্রতিনিধি, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে একাধিক মামলার আসামি শফিক ও তার বাহিনীর হাতে সোমবার বিকেলে র‍্যাবের তিন সদস্য আটক ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১১ মে) বিকেলে খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, র‍্যাবের তিন সদস্য আহত অবস্থায় রয়েছেন। এ সময় শফিক বলছে, “ক’ (বল) মায়ের দুধের কসম, আজীবনে আর এই খাগাতুয়া গ্রামে আসবি না। যদি প্রশাসনের লোক আবার খাগাতুয়া আসিস, একবারে কাইটা ফেলায় দিমু। এর আগে দুইবার আসছস আমারে ক্রসফায়ারে মাইরা ফালাতে।” অপরদিকে র‍্যাব সদস্যরা বলছেন, “মায়ের দুধের কসম, আল্লাহ যেন আমাদের দ্বারা আপনার কোনো ক্ষতি না করায়।”

র‍্যাব-৯ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. নূর নবী জানান, “আমাদের চারজন সদস্য নবীনগর-বাঞ্ছারামপুর এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য খাগাতুয়া গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় শফিক ডাকাত ও তার দল তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন সদস্য আহত হন। দুজনের হাত ভেঙে গেছে এবং একজনের মাথায় কোপ লেগেছে।” তিনি আরও বলেন, এ সময় সার্জেন্ট ফারুক কোনোভাবে স্থান ত্যাগ করতে সক্ষম হলেও হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (৪২), কনস্টেবল মো. কাজল মিয়া (৩৩) ও কনস্টেবল মো. আব্দুল মালেককে (৩৪) আটকে রেখে মারধর করা হয়।

খবর পেয়ে র‍্যাব সিপিসি-৯-এর একটি দল ঘটনাস্থল ঘিরে ফেলে। পরবর্তীতে পুলিশের সহায়তায় অবরুদ্ধ তিন র‍্যাব সদস্যকে উদ্ধার করা হয়। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে নয়টার দিকে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী আমার দেশকে বলেন, “আহত র‍্যাব সদস্যরা নবীনগর সরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া চলে গেছেন। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, শফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন এবং আধিপত্য বিস্তার করে আসছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ রয়েছে। সে হত্যা, চুরি, হামলা ও ভাঙচুরসহ ২৮টি মামলার আসামি।

কুমিল্লায় চুরি করতে গিয়ে গ্রিলে আটকে গেল চোর

মুসলিম নির্যাতন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির

পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ফেনীর আলোচিত সেই এসপিকে যোগদানের আগেই প্রত্যাহার

শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে জরিমানা

শিক্ষক পরিবারের উপর হামলা, ছাত্রদল নেতা কারাগারে

চাটখিলে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

দখল, দূষণ ও অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে গুলিয়াখালী সমুদ্রসৈকত

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভার-চসিক-ইপসা চুক্তি নবায়ন

শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ