হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুরের হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় মো. হারুন শেখ (৩৮) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল উচ্ছৃঙ্খল যুবক।

শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এই ঘটনায় আহতের বৃদ্ধ পিতা হাজী মো. লোকমান শেখ বাদী হয়ে জহির আখন, শাকিল মোল্লাসহ ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা দীর্ঘদিন ধরে লোকমান শেখের খরিদকৃত জমির গাছ থেকে জোরপূর্বক ফলমূল পেড়ে নিয়ে আসছিল। ঘটনার দিন তারা দলবদ্ধ হয়ে গাছ থেকে তাল পাড়তে গেলে হারুন শেখ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে লাঠিসোঁটা ও ইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমই

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী