হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাদির সুস্থতা কামনায় ফেনীতে পাঠকমেলার দোয়া

জেলা প্রতিনিধি, ফেনী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় ফেনীতে আমার দেশের পাঠকমেলা উদ্যোগে দোয়া করা হয়েছে।

শনিবার বাদ যোহর শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদের মুসল্লিদের অংশগ্রহণে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ।

এরআগে পাঠকমেলা ফেনী জেলা কমিটির পক্ষ থেকে মুসল্লিদের নিকট জুলাই আন্দোলনের অগ্রসেনানী হাদীর জন্য দোয়া কামনা করা হয়।

দোয়া অংশ নেন আমার দেশ এর ফেনী জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলীসহ পাঠকমেলা জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক সৈয়দ সেলিম রেজা ও সদস্য সচিব আবদুস সালাম ফরায়জীসহ শতশত মুসল্লি।

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী

পরিবেশ দিবসে পুরাতন গোমতী নদী রক্ষায় মানববন্ধন

কানসাট বাজারে আমের দাম নিয়ে অসন্তুষ্ট চাষিরা

সীতাকুণ্ডে অপরিকল্পিত শিল্পায়নের আগ্রাসনে হুমকিতে কৃষিজমি