হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে বাবা-ছেলে গাঁজাসহ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাসে ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বড় গাজীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

আটকরা হলেন, ওই গ্রামের কুখ্যাত মাদক সম্রাট মুর্শিদ (৬০) এবং তার ছেলে মোশাররফ হোসেন (৩৭)।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, ‘গ্রেপ্তার বাবা-ছেলে পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এক ডজনেরও বেশি মাদক মামলা রয়েছে। রোববার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম