হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাইমচরে আলোচিত হত্যার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৭

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

আটক আসামিরা। ছবি: আমার দেশ

চাঁদপুরের হাইমচরে আলোচিত ওমর ফারুককে গলা কেটে হত্যার ঘটনায় এজাহারনামীয় পাঁচ নারী ও দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

​হাইমচর থানার পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় নিহতের বাবা আবদুল খালেক রাঢ়ী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এর পরই হাইমচর থানার ওসি নাজমুল হাসানের নির্দেশনায় এসআই প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন আঁখি আক্তার, নাজমা বেগম, লাকী বেগম, সোনিয়া বেগম ও তয়মুনন্নেছা। তাদের সবার বাড়ি হাইমচরের উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে। এছাড়া এ ঘটনায় জুম্মান ও আব্দুল্লাহ নামের দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

​হাইমচর থানার ওসি নাজমুল হাসান জানান, নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুলিশ তৎপরতার সঙ্গে মূল আসামিদের গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

উদ্ধার করা অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

কুমিল্লায় পাগলা কুকুরের তাণ্ডব, একদিনেই আহত ২০

জঙ্গল সলিমপুরের ঘটনা তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান আসলাম চৌধুরীর

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

কুমিল্লায় এমপির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার, থানায় জিডি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল

ফেনীতে তিন ডাকাতকে থানা থেকে ছাড়িয়ে নিল যুবদল নামধারীরা

কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনের চলচ্চিত্র প্রদর্শনী

কক্সবাজারে ছুরিকাঘাতে ২ যুবক নিহত, একজন হাসপাতালে

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা