হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাভার ভ্যান-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার শেষ সীমান্তে একটি কাভার ভ্যান ও এক্স নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার আজিজনগর কলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি এক্স নোহা মাইক্রোবাসকে চট্টগ্রামগামী একটি দ্রুতগতির কাভার ভ্যান সামনে থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মো. মনছুর আলম (৪২)। তিনি বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের রফিক আহম্মদের পুত্র।

মাইক্রোবাসটির চালক মো. রিপন (৪০) নোয়াখালী জেলার মাইজদি সদর এলাকার মো. আবু তাহেরের পুত্র। মাইক্রোবাসে চালকসহ দুইজন পুরুষ ও দুইজন মহিলা ছিলেন।

বানিয়াছড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত

মাদকদ্রব্য অধিদপ্তর সংস্কারের দাবিতে মানববন্ধন