হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকায় আটক দেবিদ্বারের যুবলীগ নেতা কাজী সুমন

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার আসামি পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলামকে (কাজী সুমন) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার বিকেলে আটকের পর ওই যুবলীগ নেতাকে মোহাম্মদপুর থানা হস্তান্তর করেন। কাজী তরিকুল ইসলাম (সুমন) দেবিদ্বার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। ওই মামলায় পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম (কাজী সুমন) এজহারানামীয় আসামি। হাসিনা দেশ ত্যাগের পর তার দলীয় নেতাকর্মীরা পালিয়ে যায়। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকায় নারী নির্যাতনের ঘটনায় সেনাবাহিনীর হাতে ওই যুবলীগ নেতা কাজী সুমন আটক হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই যুবলীগ নেতা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি। রাতেই বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানালে শনিবার দিবাগত রাত সাড়ে ৪টায় পুলিশ কাজী সুমনকে দেবিদ্বার থানা নিয়ে আসেন এবং রোববার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত কাজী সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. মইনউদ্দিন বলেন, ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে কাজী তরিকুল ইসলাম (সুমন) আটক হয়। পরে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করলে সেখান থেকে আমরা দেবিদ্বার থানায় নিয়ে এসে রোববার দুপুরে কুমিল্লা কোর্টে প্রেরণ করি। তিনি বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামি।

সংসদের সূচনায় খন্দকার মোশাররফ সভাপতিত্ব করায় উচ্ছ্বসিত দাউদকান্দিবাসী

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মাদকবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক, র‌্যাবের ওপর হামলা

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী

বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগ

সীতাকুণ্ডে যুবদল কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

ভেসে আসা জাহাজের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের মামলা প্রত্যাহার দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ১৬ ঘণ্টায় উদ্ধার অপহৃত পারভেজ

মতলব উত্তরে জাটকা রক্ষায় অভিযানে ১৪ জেল আটক