হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ গৃহবধূ শিউলি বেগম (৪২) মৃত্যুবরণ করেছেন। ঢাকা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার গভীর রাতে মারা যান।

চাঁদপুর পৌরসভার সহকারী কর আদায়কারী এনায়েত উল্লা বেপারীর স্ত্রী শিউলি বেগম। গত রোববার রাত ৮টায় শহরের চৌধুরীপাড়ায় নিজ বাসভবনে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে শিউলির স্বামী এনায়েত ও তার মেয়ে পিংকিও আহত হন। গুরুতর অগ্নিদ্বগ্ধ শিউলিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। বৃহস্পতিবার দুপুরে মৈশাদী বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসআই

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭