হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে মোটর সাইকেল-কভার্ড ভ্যান সংঘর্ষে যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওসমান গণি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মিরেরপুল সংলগ্ন ভূঞারহাট দুধমুখা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান গণি মোটর সাইকেলযোগে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওসমান গণি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত কভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হাকিম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল