হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য: সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, বিশ্বমানের কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার অন্যতম লক্ষ্য। এলাকার মানুষের মৌলিক অধিকার রক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নাগরিক সেবা সহজলভ্য করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

বুধবার (২৮ জানুয়ারি) নগরীর পাহাড়তলীর বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ ও পথসভায় সাঈদ আল নোমান এসব কথা বলেন, চট্টগ্রাম দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হলেও এখানকার অনেক মানুষ এখনও বেকারত্ব ও নাগরিক সুবিধার অভাবে ভুগছেন। আমি নির্বাচিত হলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করব।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নিরাপদ বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে একটি বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। “রাজনীতি আমার কাছে ক্ষমতার মাধ্যম নয়, এটি মানুষের সেবা করার একটি দায়িত্ব।

নির্বাচনি প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মাদক পাচারের ভিডিও করায় দুই সাংবাদিকের ওপর হামলা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ডিসি আমিরুলের প্রত্যাহার দাবি

ওমানে গাড়ির ভেতরে মৃত্যু হওয়া ৪ ভাইয়ের লাশ দেশে এসেছে

চট্টগ্রামে জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধ

উখিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় মিশনকর্মীর মৃত্যুর পর অস্বাভাবিক তৎপরতা, প্রশ্নের মুখে হাইকমিশনের ভূমিকা