হোম > সারা দেশ > চট্টগ্রাম

নুরের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ফেনী

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা গণঅধিকার পরিষদ।

শনিবার শহরের ট্রাংক রোডে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি হাবিবুল্লাহ বাহার।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম সৈকতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, যুগ্ম-সম্পাদক আজিজ উল্লাহ আহমদি, ফেনী স্বেচ্ছাসেবক পরিবারের সংগঠক ওসমান গনি রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুক এবং সাবেক সহ-সমন্বয়ক ওমর ফারুক শুভ।

বক্তারা বলেন, “আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে পুনরায় সক্রিয় করার চেষ্টা চলছে। জাতীয় পার্টির এই ধরনের কার্যক্রমের ব্যাপারে আর কোনো ছাড় দেওয়া হবে না।” বক্তারা আরও বলেন, যারা নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে, সেই ‘অতি উৎসাহীদের’ দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা অভিযোগ করেন, সেনাবাহিনীতে থাকা কিছু ‘দেশপ্রেমিকের ছদ্মবেশে থাকা আওয়ামী দোসর’ এবং আওয়ামী লীগের কোটায় নিয়োগ পাওয়া কিছু পুলিশ সদস্য এই ন্যাক্কারজনক হামলায় জড়িত। তারা অবিলম্বে এই হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

জেলা নেতাদের মতে, ২০১৮ সাল থেকে নুরুল হক নুর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শুরু করেছেন এবং তার ওপর এই হামলা ‘জুলাই বিপ্লব’ নস্যাৎ করার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। তারা এই ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‎রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭‎

বিএসবিআরএ'র নির্বাচন আবারো স্থগিত

সিডিএ'র নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

কুমিল্লায় মাদক কারবারি যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চৌমুহনীতে মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

বিয়ের মঞ্চে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার

১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ঈদগাঁওয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের চেষ্টা চলছে: মুহাম্মদ শাহজাহান