হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের উলবনিয়া এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম আয়েশা সিদ্দিকা (২৩)। তিনি ওই এলাকার আব্দুল মুবিন ওরফে সোনা মিয়ার স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

শুক্রবার সন্ধ্যায় ডুলাহাজারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াস উদ্দিন শিপু বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূর লাশ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন এই জনপ্রতিনিধি।

চেয়ারম্যান বলেন, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলত বলে প্রতিবেশীরা জানিয়েছেন। প্রায় চার মাস আগেও তাদের ঝগড়া হয়। পরে তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিক জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা লাকসাম থেকে উদ্ধার

শনিবার চকরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী, সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নও মুসলিম কলেজছাত্রী অপহরণের পর উদ্ধার, নিজ জিম্মায় থাকার নির্দেশ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক একনেকে অনুমোদন, জামায়াত এমপির কৃতজ্ঞতা

তথ্য দিন, উন্নয়নের দায়িত্ব আমার: এমপি মোবাশ্বের

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

সাংবাদিকের ওপর হামলা, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

কিশোর গ্যাং ‘বিকেজি’-এর লিডার ছাব্বির আটক

খাগড়াছড়িতে সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল