হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সোমবার থেকে ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব বৈসুর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব বৈসুর প্রথম দিকে বলা হয় হারি বৈসু। এই দিন ভোরে ত্রিপুরা জনগোষ্ঠীর নারী-পুরুষ-শিশুরা ভোরে ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে, গোসল করে তাদের ঐতিহ্যবাহী পোশাক ও গয়না পরিধান করে নদী-ছড়া-খালে গিয়ে বিশেষ প্রার্থনা করে।

বন-জঙ্গল থেকে নিয়ে আসা বাহারি রঙ্গের ফুল, কলাপাতায় সাজিয়ে মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে নিবেদন করে পুরাতন বছরকে বিদায় জানায় আর নতুন বছরকে বরণ করে নেয়।

এ সময় তরুণীরা নিজেদের হাতে তৈরি করে আনা ছোট ছোট রিসা বা উড়না ফুলসহ পানিতে ভাসিয়ে দেয়। ছোট ছোট ছেলেমেয়েরা ছড়ার পানিতে হই-হুল্লোড করে, একে অপরকে পানি ছিটিয়ে বড়দের সঙ্গে আনন্দে মেতে ওঠে। স্থানীয়দের পাশাপাশি সমতল থেকে বেড়াতে আসা পর্যটকেরাও উপভোগ করেন এই উৎসব।

বৈসু উপলক্ষে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে জেলা শহরের পল্টন জয় এলাকায় আয়োজিত বৈসুর আনুষ্ঠানিকতায় উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার সহধর্মিণী ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বীথি। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও ত্রিপুরা সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এদিকে ত্রিপুরা সম্প্রদায়ের অনেকে আজ সোমবার নতুন বছরের মঙ্গল কামনায় মাতাই পুকুরি বা দেবতা পুকুরে যান পূজা দিতে।

অন্যদিকে সাংগ্রাই উপলক্ষে আজ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া পাড়া-মহল্লায় চলছে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা।

অন্যদিকে চাকমাদের আজ উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু। ঘরে ঘরে নানা প্রকার সবজি দিয়ে তৈরি বিশেষ খাবার পাঁচন দিয়ে অতিথি আপ্যায়ন হচ্ছে। মারমাদের সাংগ্রাই উৎসেবর আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে।

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু

অনলাইন জুয়ায় মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের মৃত্যু

উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

নবীনগরে আলীয়াবাদ খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু

লক্ষ্মীপুরের ১৯ ইউনিয়ন পরিষদের নেই নিজস্ব ভবন