হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফ স্থলবন্দরে বাণিজ্য সচল রাখার চেষ্টা চলছে

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

নৌপরিবহন উপদেষ্টা ব্রি. জে. (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, মিয়ামারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পর্যন্ত বাণিজ্য কিভাবে সচল রাখা যায়, সেই চেষ্টা চলছে। এটি নৌ-পরিবহন, সমুদ্রবন্দর নাকি ল্যান্ডপোর্ট থাকবে সেটিও পর্যালোচনায় রয়েছে।

শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ইউনাইটেড ল্যান্ড পোর্টের শ্রমিকদের মজুরি কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে দেখে ব্যবস্থা নেবো। এছাড়া মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী কার্গো আটকের ঘটনায় সীমান্ত বাণিজ্য বন্ধের ব্যাপারে সমাধানের পথ খোঁজা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মানজারুল মান্নান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ ইয়ামিন, ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জায়েদ আহসান প্রমুখ।

বিভিন্ন স্থানে নদীভাঙনে বিলীন হচ্ছে শত শত মানুষের ভিটামাটি

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

সরকারের কেউ আসেনি, সরকার পারছে না: নাহিদ ইসলাম

আট বছর পর গতি পেল চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প

সীতাকুণ্ডে পুলিশি অভিযান ঘিরে উত্তেজনা, নারীর মৃত্যু

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল

জুমার খুতবায় মাদকের বিরুদ্ধে কথা বলায় ইমামের ওপর ছাত্রলীগ নেতার হামলা

ভোলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভাঙচুরের ঘটনায় মামলা

জুলাই বিপ্লবকে ব্যঙ্গ করে চবি শিক্ষকের ফেসবুক পোস্ট

নাইক্ষ্যংছড়ির ছয় রাবার শ্রমিক অপহরণের মূলহোতা মিজান গ্রেপ্তার