হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন হাসনাত

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

ছবি: আমার দেশ।

সদ্য নির্বাচন থেকে সরে দাঁড়ানো কুমিল্লা -৪ (দেবিদ্বার ) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদকে সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির (দক্ষিনাঞ্চল) মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রির্টানিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর নিকট এই মনোনয়নপত্র জমা দেন হাসনাত আব্দুল্লাহ।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারের জননন্দিত নেতা জামায়াত মনোনীত প্রার্থী ও ফ্যাসিবাদের সময়ও জনগণের ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ ভাই। তিনি এই জোটের জন্য ইনসাট প্রশ্নে ওনার মনোনয়ন প্রত্যাহার করে যে উদারতার পরিচয় দিয়েছেন সেটা আমাদের পরবর্তী ইনসাফের প্রতি কমিটমেন্ট, দেশের প্রতি আমাদের কমিটমেন্টের মধ্য দিয়ে ওনার এই প্রত্যাহারের প্রতি আমরা আমাদের মর্যাদা অবশ্যই রাখবো। উনি যে উদারতার পরিচয় দিয়েছেন তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো।

হাসনাত বলেন, আজ আমি একা মনোনয়ন পত্র জমা দিতে আসিনি, আমার সাথে রয়েছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। আন্দোলনে আহত ও শহীদ পরিবারের অপূরণীয় আকাঙ্ক্ষা ও ক্ষতির পাশাপাশি জাতীয় যে প্রত্যাশা রয়েছে, আমাদের এই জোট এটি পূরণে কাজ করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক নায়েবের আমীর গোলাম মোস্তফা সরকার (ভিপি) ও এডঃ ওয়াইদুল হক। জাতীয় নাগরিক পার্টির এনসিপি’র দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, শামীম কাউছার, শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম রানা ও শহীদ সাব্বিরের মা রিনা আক্তার প্রমুখ।

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি