হোম > সারা দেশ > চট্টগ্রাম

গ্যারেজে আগু‌নে পু‌ড়লো ২২‌টি টমটম

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় গ্যারেজে আগু‌নে পু‌ড়লো ২২‌টি টমটম গা‌ড়ি। শুক্রবার ভোর রা‌তে দ‌ক্ষি‌ণ ধুরুং দরবার রাস্তার মাথায় ব্যাটারি চা‌লিত রিকশার গ্যারেজে এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষ‌তি প্রায় ৩৫ লাখ টাকা ।

গ্যারেজ মা‌লিক নেজাম উ‌দ্দিন প্রকাশ ধলু জানান, ভোর রাতে হঠাৎ বৈদ্যতিক শর্ট সা‌র্কি‌টে প্রথমে একটি টমটমে আগুন লা‌গে। পরে আগুন পু‌রো গ্যারেজে ছ‌ড়ি‌য়ে পরে।

খবর পেয়ে ফায়ার সা‌র্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এক‌টি জেনা‌রেটর, আইস‌ক্রিম ভ্যানসহ ২২‌টি টমটম গাড়ি পু‌ড়ে ছাই হ‌য়ে‌ যায়।

ফায়ার সা‌র্ভিস স্টেশন অ‌ফিসার সো‌হেল আহমেদ জানান, অ‌গ্নিকা‌ণ্ডের খবর‌টি স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে জানান।

চালক হাসান শরীফ ব‌লেন, ‌তি‌নি গ্যারেজে টমট‌মের ব‌ক্সে ২৮ হাজার নগদ টাকা ও দ‌লিল রেখে‌ছি‌লেন। কিছু টাকা ভাল থাক‌লেও জ‌মির দ‌লিল পু‌ড়ে গেছে। চালক কামাল, মো. ছ‌লিম ব‌লেন, সুদে টাকা নিয়ে গা‌ড়ি কি‌নছিলাম। আগুনে পু‌ড়ে আমার সব শেষ ।

দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌পি চেয়ারম্যান আলাউ‌দ্দিন আল আজাদ ব‌লেন, অ‌গ্নিকা‌ণ্ডের খবর পে‌য়ে প্রতি‌নি‌ধি পা‌ঠি‌য়ে‌ছ। ক্ষয়ক্ষ‌তির তা‌লিকা নি‌য়ে নির্বাহী অ‌ফিসার‌কে অব‌হিত ক‌রা হয়েছে।

এমই

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু