হোম > সারা দেশ > চট্টগ্রাম

টানা ৮ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণাবড়িয়া)

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুধবার সকালে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী শুক্রবার (২৮ মার্চ) থেকে শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ এপ্রিল শনিবার সকাল থেকে যথারীতি স্থলবন্দরে কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে আমরা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি।

আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীক কার্যক্রম আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল