হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘চিন্ময়ের সহযোগী’ ডা. কথক দাশের দুদিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে দায়ের করা মামলায় ইসকন সদস্য ডা. কথক দাসের (৪০) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।

অভিযুক্ত ডা. কথক দাস একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালের ফ্যাকো সার্জন হিসেবে কর্মরত।

বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ ডা. কথক দাসকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরে রাতে চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতোয়ালি থানা পুলিশ উপস্থিত হলে তাকে হস্তান্তর করা হয়।

এর আগে, ২০২৪ সালের ৩০ অক্টোবর নগরীর কোতোয়ালী থানায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি ডা. কথক দাস।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম