হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে কাফনের কাপড় পাঠিয়ে কৃষককে হুমকি, এলাকায় আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান নামের এক কৃষককে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। ডাক পিয়নের মাধ্যমে চিঠি ও কাফনের কাপড় পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হুমকি পাঠানো জুলাস বেপারী নামে ওই ঠিকানায় ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। ভুক্তভোগী কৃষক আবদুর রহমান (৫৬) পৌর এলাকার চন্ডিপুর মোল্লা কোনার মোকতল হোসেনের ছেলে।

বুধবার থানায় দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, আবদুর রহমান একজন কৃষক। তার দুই ছেলে প্রবাসে থাকে। তিনি, তার স্ত্রী ও ছোট মেয়ে নিয়ে বাড়িতে থাকেন। তার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম ডাক অফিসে পিয়নের মাধ্যমে একটি খাকি খাম ও একটি পার্সেল রিসিভ করেছেন। পরবর্তীকালে খাম খুলে দেখেন সাদা কাগজে লেখা-‘তোর কাফনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তা ঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য রেডি থাকিছ, তুই এখন গেংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরো হবি’। এছাড়াও স্টার চিহ্নিত কিছু আরবি লেখা ছিল। পার্সেলটি খুলে দেখেন, কাফনের কাড়ের টুকরো। খামটির প্রেরক পার্শ্ববর্তী রামরায় গ্রামের কসাই বাড়ির জুলাস বেপারী। কিন্তু আবদুর রহমান পরিবারের লোকজনসহ ওই এলাকায় গিয়ে এ নামে কোনো অস্তিত্ব পাননি। খামে উল্লেখিত মোবাইল নাম্বারে কল করলেও কেউ রিসিভ করছে না। ফলে তিনি জীবন ও মালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বুধবার সন্ধ্যায় বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হুমকিদাতার পরিচয় ভুয়া। ব্যবহৃত মোবাইল নাম্বারটিও ময়মনসিংহের এক ব্যক্তির। তবে কৃষককে ভয় দেখানোর জন্য কেউ এ কাজটি করেছে’।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য