মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে রায়হান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাত ১২টার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে ১৫জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হয় রায়হান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরাইল থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এএসপি সরাইল( সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
এএস