হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোরবানির গরুর চামড়া ‘পানির দরে’ বিক্রি হতাশ ব্যবসায়ীরা

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

‎পরশুরামে কোরবানির গরুর চামড়া ‘পানির দরে’ বিক্রি হয়েছে। ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকায় চামড়া কিনে বড় ক্রেতাদের কাছে চামড়া বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা।

‎‎ঈদুল আযহার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পরশুরাম গরুর হাটে কোরবানির পশুর চামড়া বেচা-কেনা চলছিল। মৌসুমি বেশ কিছু ব্যবসায়ী সেখানে চামড়া বিক্রি করতে জড়ো হন।

‎‎উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে তথ্য অনুযায়ী, পরশুরামে প্রায় সাত হাজার গরু,ছাগল ও মহিষ কোরবানি করা হয়েছে। চামড়ার ন্যায্য মূল্য না পেয়ে কোরবানি দাতা ও চামড়ার অংশীদাররা হতাশায় ভুগছেন।

‎‎কিছু লাভের আশায় একটি গরুর চামড়া নিয়ে উত্তর গুথুমা থেকে ৭০ বছর বয়সী আনোয়ার উল্লাহ সেটি বিক্রি করতে এসেছেন।

‎‎তার দাবি,৫০০ টাকায় তিনি গরুর চামড়াটি ক্রয় করেছেন,এখানে এসে দেখেন চামড়ার মূল্য মাত্র ২০০ টাকা। ২০০ টাকার উপরে কোনভাবেই ব্যাপারীরা চামড়া কিনতে চাইছেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে চামড়া বিক্রি করতে পারেননি আনোয়ারুল্লাহ। তার চোখে মুখে ছিল হতাশার ছাপ।

‎আরেক মৌসুমি চামড়া ব্যবসায়ী বাউর পাথর গ্রামের বেলাল হোসেন ৬০০ টাকা দিয়ে চারটি গরুর চামড়া কিনে বিক্রি করতে নিয়ে আসেন। সাড়ে ৫০০ টাকা বিক্রি করে ৫০ টাকা বাজারের টোল প্রদান করেন। তিনি বলেন,আমরা দেশের ভালো চাই,সেজন্য চামড়া বিক্রি করতে নিয়ে আসি।কিন্তু ন্যায্য মূল্য পাইনা,এভাবে আর কতদিন চলবে?

‎চলতি বছর কোরবানির মৌসুমে সরকারিভাবে ঢাকার বাইরে লবণযুক্ত কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। খাসির চামড়াসারা দেশে ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করা হলেও চামড়া কিনছেন না ক্রেতারা।

‎‎প্রতিবছর কোরবানির পশুর চামড়া বিক্রি করা নিয়ে অনেকে বিড়ম্বনায় পড়েন। প্রায়ই অভিযোগ আসে, চামড়ার ভালো দাম পাওয়া যায় না।

‎‎এদিকে বেশিরভাগ কোরবানিদাতারা হিফজ মাদ্রাসা ও এতিমখানা গুলোতে পশুর চামড়া সওয়াবের আশায় বিনামূল্যে দিয়ে দিয়েছেন। বক্সমাহমুদ ইউনিয়নের কহুয়া গ্রামের আবুল কালাম বলেন,৯০ হাজার টাকা দিয়ে কিনে গরু কোরবানি দিয়েছি। চামড়ার মূল্য ১৫০ টাকা বলায় সেটি পাশের এতিমখানাতে দান করেছি।

‎‎পরশুরাম পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর বলেন,সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চামড়ার দাম কম হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলোচনা করে তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করবেন।

চট্টগ্রামে এবারো চামড়া কিনে লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

ঈদুল আজহার মোনাজাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি

অপরাধ না করেও কারাগারে ৪০ শিশুর ঈদ

চট্টগ্রাম কারাগারে বিশেষ খাবার ও স্বজনদের সাক্ষাৎ

সীতাকুণ্ডে ১৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা আসলাম চৌধুরীর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

ঈদুল আজহায় ঐক্য ও শৃঙ্খলার বার্তা দিলেন সাঈদ আল নোমান

এবার ঈদুল আজহার আগে সহনীয় ছিল দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

মুসলিম উম্মাহর শান্তি কামনায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে দোয়া