হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে ২৪ ঘণ্টায় ২৬ জনের ডেঙ্গু শনাক্ত

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এটি জেলায় এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৯ জন, দাগনভূঞা উপজেলায় ১২ জন, সোনাগাজী উপজেলায় ১ জন, পরশুরাম উপজেলায় ১ জন ও বেসরকারি হাসপাতালের পরীক্ষায় সনাক্ত রয়েছে ৩ জন। আক্রান্তরা বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ১১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তার আগে আগস্ট মাসে শনাক্ত হয়েছে ৪৯ জন। সব মিলিয়ে এ বছরে ফেনীতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছরে এখন পর্যন্ত ফেনী সদর উপজেলায় ২৭ জন, দাগনভূঞায় ৫৩ জন, সোনাগাজীতে ১২ জন, ছাগলনাইয়ায় ১৮ জন, ফুলগাজীতে ১ জন ও পরশুরাম উপজেলায় ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এসব তথ্য নিশ্চিত করে বলেন,জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে তিন হাজার ৫৫৩টি কিট মজুত আছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার