হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রেমিকের সঙ্গে পালিয়ে বোনের বিয়ে, অভিমানে ভাইয়ের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

ছবি: সংগৃহীত

প্রেকিমের সঙ্গে বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার গভীর রাতে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

মো. হাসান চট্টগ্রাম জেলার পটিয়া থানার কোলাগাঁও টেক এলাকার মনু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়াস্থ একটি ভাড়া বাসায় বসবাস ও একটি ফার্নিচারের দোকানে মিস্ত্রির কাজ করতেন হাসান।

সূত্র জানায়, কয়েক দিন আগে মো. হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অমতে স্থানীয় সাকিব নামের এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে হাসান মানসিকভাবে ভেঙে পড়েন।

একপর্যায়ে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ক্ষোভ ও অভিমান করে ভাড়া বাসার বিমের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন হাসান। পরে স্বজনেরা ঘরের ভেতরে হাসানের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ অফিসার ইনচার্জ কাইছার হামিদ বলেন, প্রাথমিক সুরতহাল শেষে হাসানের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধরণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এমএইচ

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’