হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে’

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

কেন্দ্রীয় বিএনপি'র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। তবে বিএনপি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিদায় করলেও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। কারণ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পাননি।

আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আড়াইসিধা ইউনিয়ন বিএনপি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছে কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা বজায় থাকে না। বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। সন্ধ্যার ঢাকা শহরে মানুষ এখন ঘর থেকে বের হতে ভয় পায়। তাই এই সংকট থেকে উত্তরণের উপায় নির্বাচন। নির্বাচিত সরকার থাকলে প্রশাসন এবং পুলিশ শৃঙ্খলাবদ্ধ থাকে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা সঠিকভাবে চলতে সংঘবদ্ধ শক্তি হিসেবে কাজ করে।

আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক মোড এবিএম মমিনুল হক প্রমুখ। এদিকে জনসভাকে ঘিরে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন।

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে তলিয়ে গেল বোরো ধান

উদ্বোধনের আগেই ধসে পড়ছে ২ কোটি টাকার নান্দনিক সেতু ও সড়ক

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা উচ্ছেদ, জরিমানা

নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

রামুতে ইয়াবাসহ নারী কারবারি আটক

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু