হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে সোমবার বিকালে ও মঙ্গলবার সকালে চাটখিল পৌর শহরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ১৯ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ সময়ে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলামসহ পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, আল আমিন সুইটস (৫০ হাজার টাকা), পূর্ববানী হোটেল (৪০ হাজার টাকা), মোহাম্মদিয়া হোটেল (১৫ হাজার টাকা), জিসান ফার্মেসি (১০ হাজার টাকা), শাহ আলম পোল্ট্রি (২ হাজার টাকা) ও আলাউদ্দিন সুইটস (২ হাজার টাকা)। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য লাইসেন্স প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জনস্বার্থ এই অভিযান অব্যাহত থাকবে।

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ

ফেনীতে মন্ত্রী-এমপির নামে ইটভাটায় আইনজীবী ও যুবদল নেতার চাঁদাবাজি

চট্টগ্রামে পাম্পগুলোতে চালকদের দীর্ঘ লাইন, জ্বালানি পেতে হট্টগোল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি হলেন জামায়াত নেতা নাছের

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা