হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে সাংবাদিকের উপর হামলা-গুলি, আহত ৩

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় পেশাগত কাজে যাওয়ার পথে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে আহত ও গুলিবিদ্ধ হয় দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ।

সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে দত্তপাড়া ডিগ্রী কলেজ সংলগ্ন গণেষ শ্যামপুর এলাকায় এমন ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার বিকেলে হামলা ও মারধরের শিকার ভুক্তভোগী এক পরিবারের ফোন পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে মুখোশদারী ৮ থেকে ১০জন দুর্বৃত্ত সাংবাদিকদের গতিরোধ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই সাংবাদিক রফিকুল ইসলাম ও আলাউদ্দিনকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং সাংবাদিক আবদুল মালেক নিরব ও ফয়সাল মাহমুদকে দুজন দুর্বৃত্ত মিলে অস্ত্র তাক করে রাখে। এসময় সাংবাদিকদের মোবাইল ফোন, মানিব্যাগ পরিচয়পত্র, টাকা নিয়ে যায়। পরে তারা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

এতে গুরুতর আহত হয় রফিকুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন এবং ফয়সাল মাহমুদ মাহমুদ গুলিবিদ্ধ হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কমলাশীষ রায় বলেন, আহত অবস্থায় তিন জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে দু’জন মাথায় এবং হাতে আঘাত রয়েছে। অন্যজনের পায়ে এবং কানে আঘাত রয়েছে, গুলিবিদ্ধ কিনা পরীক্ষানিরীক্ষা করে জানা যাবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমন ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে সাংবাদিক মহল। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি ছাড়াও আসামিদের গ্রেপ্তারে লক্ষ্মীপুর প্রেসক্লাব থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়ে।

এমএস

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম