হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরশুরাম-ফুলগাজীতে বন্যার্তদের ত্রাণ দিলেন বিএনপি নেতা মজনু

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

পরশুরাম-ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে তৈরি করা খাবার ও বিশুদ্ধ পানি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু।

বৃহস্পতিবার রাতে পরশুরাম সরকারি কলেজে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয় নেয়া দুই শতাধিক মানুষের মাঝে এসব খাবার ও পানি বিতরণ করেন তিনি। বিকালে ফুলগাজীতে বন্যার্ত মানুষের মাঝে তিনি নগদ টাকা বিতরণ করেন।

কয়েক দিনের টানা বর্ষণ ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় ৫০ গ্রাম পানিতে তলিয়ে গেছে। প্রায় ১৫ হাজার মানুষ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেয়া মানুষকে শুকনো ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদের উদ্যোগে খাবার বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাত ১০টার দিকে পৌর এলাকার খোন্দকিয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটনের উদ্যোগে বন্যাদুর্গত দুবলাচাঁন, বাউরপাথর ও বাউরখুমা গ্রামের মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেন।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম