হোম > সারা দেশ > চট্টগ্রাম

সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলের আলোচনায় বসা জরুরি: ড. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলের আলোচনায় বসা জরুরি। বিশেষ করে যখন দেশ নির্বাচনমুখী এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল। এই ধরনের আলোচনা গণতন্ত্রের মেরুদণ্ডকে শক্তিশালী করতে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে সাহায্য করে।

বুধবার কুমিল্লার স্থানীয় মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ও ঘোলপাশা ইউনিয়ন নির্বাচনী সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি স্থিতিশীল গণতন্ত্রের জন্য সমঝোতা, সহমর্মিতা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আলোচনা ছাড়া সম্ভব নয়। দেশের কঠিন সময়ে সব রাজনৈতিক দল বিজ্ঞতার সাথে ভূমিকা পালন করবে এবং প্রধান দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা ও একটি রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের হবে।

উপজেলা জামায়াতে আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন,কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মজুমদার প্রমুখ। এ সময় ঘোলপাশা ও কনকাপৈত ইউনিয়ন নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মতো জনরায়কে ভয় পায় বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১৭ বছরে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

মিরসরাইয়ের বিনোদন স্পটে পর্যটকের ঢল

মেঘনা উপকূল ঘিরে লক্ষ্মীপুরের পর্যটন স্পট, লোকে লোকারণ্য

এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি ছাত্রদল সাধারণ সম্পাদকের

জামায়াত নেতাকর্মীদের ‘মেরুদণ্ডহীন’ বললেন ছাত্রশক্তি নেত্রী

বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে ১০ গ্রামবাসীর সংঘর্ষ, দুইজন নিহত

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আসলাম চৌধুরীর

আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু, আরেক এসআই হাসপাতালে