হোম > সারা দেশ > চট্টগ্রাম

নরসিংদীতে অনলাইন প্রতারক চক্রের সদস্য আটক

চট্টগ্রাম ব্যুরো

বিদেশে থাকা আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে প্রতারক চক্র ব্যাংক হিসাব খুলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই যুবকের নাম শরীফুল ইসলাম। গত বুধবার নরসিংদী জেলার ঘোড়াদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। সে ওই এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল।

পুলিশ জানায়, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাদের নিকটাত্মীয়দের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন তারা। মোবাইল ব্যাংকিং ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে চক্রটি প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছেন। বিশেষ করে ইউএনও, এসি ল্যান্ড ও ওসিদের টার্গেট করত তারা। অর্থের পাশাপাশি এসি, ফ্রিজ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত চক্রটি।

তিনি জানান, বিশেষ করে মসজিদে বা অফিসে এয়ার কন্ডিশনার (এসি) প্রয়োজন, উন্নয়নমূলক কাজ, অসহায় ব্যক্তিদের সহায়তা, এতিমখানায় সহযোগিতা এমন অজুহাতে প্রতারক চক্র মানুষের কাছ থেকে টাকা চেয়ে থাকে। অনেকেই সরল বিশ্বাসে প্রতারক চক্রকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ দিয়ে থাকে।

তিনি আরো জানান, গ্রেপ্তার শরীফুল ইসলামের কাছ থেকে নগদ চার লাখ টাকা, পাসপোর্ট, নকল ট্রেড লাইসেন্স, সিল, ক্রেডিট ও ডেবিট কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের সিমসহ অর্থ লেনদেনসংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে তিনি মোবাইল ব্যাংকিং ব্যবসার আড়ালে হুন্ডির ব্যবসা, অনলাইন জুয়া ও প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ আদায় করে আসছে বিকাশ, নগদ ও রকেটে। তার বড় ভাই আরিফুর রহমান ও তার বন্ধুসহ তাদের পরিবারের কিছু সদস্য মালয়েশিয়া, আরব আমিরাত এবং সৌদি আরবে অবস্থান করে এসব টাকা সংগ্রহ করে।

এ ছাড়াও তারা ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংকে নামে-বেনামে ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠানের চলতি হিসাব খুলে কোটি কোটি টাকা অবৈধভাবে লেনদেন করে আসছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার