হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র ছেড়ে শান্তির পথে আসার আহ্বান

মো. আবুল বাশার নয়ন, বান্দরবান

পাহাড়ে সকল সন্ত্রাসী গোষ্ঠীকে অবৈধ অস্ত্র ছেড়ে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের নেতারা। তারা বলেন, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, এটা কোনো জীবন হতে পারে না। তাই সংগঠনগুলোকে শান্তির পথে ফেরাতে সরকারের সব বিভাগের সার্বিক সহযোগিতা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সম্প্রীতির মিছিলে অংশ নেয় বান্দরবানে বসবাসরত ১২ জনগোষ্ঠীর কয়েক হাজার নারী পুরুষ। নিজ জাতি গোষ্টীর পোষাক, বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন হাতে সম্প্রীতির মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে।

কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)সহ সকল অস্ত্রধারী সদস্যদের সন্ত্রাসের পথ ছেড়ে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন, বমসহ সমগ্র জাতিগোষ্ঠীর অসহায় অবস্থা নিরসন,পাহাড়ে শিক্ষার প্রসার, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ও পর্যটন শিল্পের উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার