হোম > সারা দেশ > চট্টগ্রাম

চোরাই বাইক কেনার অভিযোগে যুবককে বর্বর নির্যাতন বিএনপি কর্মীর

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় চোরাই বাইক কেনার অভিযোগে যুবককে বর্বর নির্যাতনের ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, মিজান নামে ওই যুবকের হাত-পা বেঁধে বাঁশ দিয়ে নির্যাতন করছেন বিএনপি কর্মী মাহবুব আলম ভুট্টো, হানিফ ও তাদের সাঙ্গপাঙ্গরা।

নির্যাতনের শিকার মিজানের বাড়ি কুমিল্লা বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে। সে পেশায় সিএনজি চালক।

জানা যায়, ছয় মাস আগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজারের সৈয়দপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে হানিফের সুজুকি বাইক চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখে বাইক চোর সনাক্ত হয়। চুরির সাথে মিজান জড়িত বলে হানিফের দাবি।

তিন মাস আগে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মাহবুব আলম ভুট্টো চুরির ঘটনার সমাধান করে দেন। চুরি হওয়া বাইকের টাকা মিজান দিবে রায় দেন ভুট্টো।

গত ২৮ মে সন্ধ্যায় কুমিল্লা সৈয়দপুর এলাকায় বাড়ি যাওয়ার সময় বাইকের মালিক হানিফ মিজানকে গাড়ি থেকে নামিয়ে একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন করে। এ সময় চিৎকার বন্ধ করার জন্য মিজানের মুখ বেঁধে দেওয়া হয়। নির্যাতনের ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে।

এই ঘটনায় গত ২৪ এপ্রিল কুমিল্লা কোতয়ালী থানায় মামলা করেছিল হানিফ। মামলায় ৪ জনকে আসামি করা হয়। মামলার দ্বিতীয় আসামি নির্যাতনের শিকার মিজান।

এ বিষয়ে মামলার বাদী হানিফ বলেন, 'আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলাম, এলাকার ছেলেরা তার ওপর নির্যাতন করেছে।'

মাহবুব আলম ভুট্টো জানান, 'আমি বিএনপির সমর্থক। তবে দলে কোনো পদপদবি নাই। বাইক চুরির ঘটনায় তাকে নির্যাতন করছে স্থানীয় কয়েকজন।'

এই বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, 'এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা ভুট্টোকে খুঁজছি। সে মোবাইল বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়েছে। তবে নির্যাতনের শিকার মিজান চুরির সাথে জড়িত।'

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য