হোম > সারা দেশ > চট্টগ্রাম

৮ বছরেও শেষ হয়নি ২০ কিলোমিটার মহাসড়কের নির্মাণকাজ

নবীনগর-আশুগঞ্জ

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-আশুগঞ্জে ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ ৮ বছরেও শেষ হয়নি। এ দিকে ভারী বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

২০১৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মহাসড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন হয়। ১৯ দশমিক ৯৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ৩ ফুট প্রস্থের সড়কের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের ১ জুলাই। আট বছরে সড়কের আংশিক কাজ হয়েছে। এরই মধ্যে চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আরো দুই বছর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছ। এদিকে সড়কটির নির্মাণকাজে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে ভূমি অধিগ্রহণ।

সরজমিনে দেখা গেছে, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ও বীরগাঁও অংশে সড়কের উপর কয়েকটি বাড়িঘর এখনো রয়েছে। অপরদিকে আশুগঞ্জ উপজেলার লালপুর অংশেও সড়কের উপর বাড়িঘর রয়েছে। ভূমি অধিগ্রহণের টাকা না পাওয়ার কারণে জমির মালিকেরা তাদের ঘর ও অনান্য স্থাপনা সরিয়ে নিচ্ছেন না। ফলে থমকে আছে নির্মাণকাজ।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের সূত্রে জানা যায়, ‘ভূমি অধিগ্রহণ হয়নি, এটাই মূল সমস্যা। সড়ক নির্মাণে ৫৩ একর ১৭ দশমিক ৪৫ শতাংশ জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে ২০২২-২৩ অর্থবছরে।’ আঞ্চলিক এ মহাসড়কের জন্য ভূমি অধিগ্রহণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৯৬ কোটি ৬২ লাখ টাকা। তবে ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ে কয়েকটি মামলা রয়েছে। এসব জটিলতা শেষ হলে কাজের গতি আরো বেড়ে যাবে।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসনের মাধ্যমে সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করছি খুব দ্রুতই সড়কটির ভূমি অধিগ্রহণ সমস্যার সমাধান হবে।

জেডএম

চান্দিনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূর শ্লীলতাহানি, আটক ৪

টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলে বাউন্ডারি ওয়াল

চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা

দেবিদ্বারে ইউপি কার্যালয় থেকে গ্রেপ্তার চেয়ারম্যান

পটিয়ায় পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ককে ছুরিকাঘাত, চমেকে ভর্তি

১০ হাজার কোটি টাকা ব্যয়েও মিলছে না সুফল

জলবায়ু পরিবর্তন প্রকল্পে দুর্নীতি

সুইসগেট নির্মাণ হলে জোয়ারের পানি নিয়ন্ত্রণ সম্ভব হবে: চসিক মেয়র

চাঁদপুরের ১৮ রাইস মিল বন্ধের পথে

বর্ষাতেও বেড়িবাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ নেই, ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলের মানুষ