হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিআরডিবি চেয়ারম্যান অপহরণ করে মুক্তিপণ দাবি, ১ জন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

কুমিল্লার হোমনায় উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. হৃদয় (২৫)। তিনি উপজেলার দৌলতপুর গ্রামের আ. ছালামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে হোমনা উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, অপহৃত চেয়ারম্যানের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা গ্রহণ করেছিলেন হৃদয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ হোমনা পৌরসভা এলাকা থেকে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ করা হয়। ওই দিনই থানায় অপহরণ ও চাঁদাবাজি মামলা করেন ভুক্তভোগী। ঘটনার পরদিন আল আমিন নামে এক আসামিকে গ্রেপ্তার করেন পুলিশ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুক্তিপণ আদায়ের সঙ্গে হৃদয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মামলার অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে