হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদকের বিরুদ্ধে কথা বলায় বাড়িঘরে হামলা, ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

মাদকে সয়লাব হয়ে গেছে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন। সেখানে মাদকের বিরুদ্ধে কথা বলায় এক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। ২৪ আগস্ট বিকালে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মান্দারতলী গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী হনুফা বেগম ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহন পাটওয়ারী মানিককে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে হনুফা জানান, ২৪ আগস্ট বিকালে হঠাৎ একদল লোক তাদের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর করে। বাধা দিতে গেলে হনুফা বেগম, মেয়ে নুরুন্নাহার বেগম ও তার স্বামী আরিফ শেখ আহত হন। তাদের উদ্দেশ্য ছিল জামাতা আরিফ শেখের বড় ধরনের ক্ষতি করা। আমরা এখন বাড়িতে নিরাপত্তাহীনতায় আছি। যেকোনো সময় আমাদের ওপর বড় ধরনের আক্রমণ হতে পারে।

ঘটনার শিকার আরিফ শেখ জানান, এই ইউনিয়ন মাদকে সয়লাব হয়ে গেছে। কিছু দিন আগে আমরা আমিরা বাজারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছি। আমি নিজেও মাদকের বিরুদ্ধে সোচ্চার। একজন মাদক বিক্রেতাকে সাবধান করার কারণে আমাদের ওপর হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছে মাদক কারবারি ইউপি সদস্য মোহন পাটওয়ারী মানিক গংরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আমাদের এলাকা মাদক বিক্রি ও সেবনের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে মাদক কারবারিরা এতটা সাহস পেতো না।

স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক জানান, পাশের ওয়ার্ডের একজন ইউপি সদস্য আমার ওয়ার্ডে এসে এ ঘটনা ঘটিয়েছে শুনে অবাক হয়েছি। কোনো ঘটনা হলে আমাকে জানাতে পারতো। আমরা সমাধান করতাম। এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এদিকে অভিযুক্ত ইউপি সদস্য মো. মোহন পাটওয়ারী মানিক বলেন, তারা কেন আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমি কিছুই জানি না। তাদের বাড়িতে হামলার সময় আমি ফরিদগঞ্জ উপজেলায় ছিলাম না। আমার বিরুদ্ধে অভিযোগ সত্যি হলে আমাকে যে সাজা দেবে আমি মেনে নেবো।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, বিষয়টি লিখিত অভিযোগের আলোকে তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

২০২৯ সালের মধ্যে ৪ লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক