হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

উপজেলা প্রতিনিধি, সাতকানিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের সদর শাখার প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের সদর শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকটির ব্রাঞ্চ ম্যানেজার মীর লায়েক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ২টার দিকে ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান তিনি। পরে নিচে তাকিয়ে ব্যাংকের প্রধান ফটকে আগুন জ্বলতে দেখেন। এ সময় চিৎকার করে অন্যদের ঘুম থেকে ডেকে তোলেন। পরে কর্মকর্তা-কর্মচারীরা নিচে নেমে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরো জানান, আগুন নেভানোর পর আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে একটি বিদ্যুতের তার পুড়ে যাওয়ার অংশ এবং আগুন ধরানোর কাজে ব্যবহৃত একটি বোতলের পোড়া অংশ পাওয়া গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এমই

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সংসদে এমপির ক্ষোভের পর কুমিল্লা ইপিজেডের সিইটিপি পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রামে আ.লীগের নৈরাজ্য ঠেকাতে রাত জেগে স্বেচ্ছাসেবক দলের পাহারা

চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু

ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, প্রতিবাদ খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির

ফেনীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ

কুমিল্লার আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে আসছেন দেশ-বিদেশের বরেণ্য আলেমরা