হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক বিভাজকের ওপর বাস, আহত বিএনপির ৩২ নেতাকর্মী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে পড়েছে একটি বাস। বুধবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বিএনপির ৩২ নেতাকর্মী। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী কলোনি থেকে ছেড়ে আসা একটি বাস বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর তুলে দেয় । এতে বাসে থাকা নেতাকর্মীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

লালমাই থানার অফিসার ইনচার্জ মো. আদেল আকবর বলেন, গতরাত দুইটার দিকে তারেক রহমানের জনসভায় উদ্দেশ্যে যাওয়া বাসটি দুর্ঘটনায় কবলে পড়ে। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম