হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় চিকিৎসক সফি আলমের চেম্বারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহত নটু মিত্র (৫৮) উপজেলার বোয়ালগাঁও এলাকার বাসিন্দা। তার বাবার নাম হিমাংশু মিত্র।

প্রত্যক্ষদর্শী জাহেদুল ইসলাম বলেন, আমি তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলাম। এ সময় টানেলের গোলচত্বরের পাশ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাতরী চৌমুহনী বাজারের দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে জানতে পারি, তাদের মধ্যে একজন মারা গেছেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। এর আগেই তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সংসদে এমপির ক্ষোভের পর কুমিল্লা ইপিজেডের সিইটিপি পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রামে আ.লীগের নৈরাজ্য ঠেকাতে রাত জেগে স্বেচ্ছাসেবক দলের পাহারা

চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু

ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, প্রতিবাদ খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির

ফেনীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ