হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহেশখালীতে অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি

উপজেলা প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)

সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ট্রলার ডুবিতে নিহতদের স্বজন ও স্থানীয়রা শুক্রবার মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে।

মালয়েশিয়ায় মানবপাচারকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া রবি বাজারে মানববন্ধন করেন তারা।

পানিরছড়া ব্রাদার ইউনিয়ন নামের একটি ক্রীড়া ও সামাজিক সংগঠন মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশ নেন ট্রলার ডুবিতে নিখোঁজ ও নিহতদের শোকাহত পরিবারের সদস্যসহ এলাকার সচেতন নাগরিক। তারা মানবপাচারকারীদের ফাঁসি চান।

বক্তব্য রাখেন, ট্রলার ডুবিতে নিখোঁজ মকসুদ আলমের চাচা আজিজুল হক, মোহাম্মদ আলমগীর, সহকারি শিক্ষক আনচারুল করিম, শামসুল আলম, পানিরছড়া ব্রাদার্স ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন, মহেশখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহজাহান বখতিয়ার, আল আকাবা মডেল স্কুলের অধ্যক্ষ মাওলানা আমান উল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় মানব পাচারকারী আলী হোসেনের নেতৃত্বে পাচারকারী চক্র মানুষকে স্বপ্ন দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। লিবিয়া বা মালয়েশিয়া সব পথেই এখন লাশের মিছিল।

একজন শোকাহত মা কান্নায় ভেঙে পড়ে বলেন: "আমার ছেলেকে যারা ফুসলিয়ে সাগরে ভাসিয়ে দিয়েছে, আমি তাদের বিচার চাই।

উল্লেখ্য, সম্প্রতি মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান দ্বীপপুঞ্জের নিকটবর্তী এলাকায় একটি ট্রলার ডুবে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের অন্তত অর্ধশতাধিক যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জহিরের কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসায় জামায়াতের সহায়তা

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ