হোম > সারা দেশ > চট্টগ্রাম

টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো: রুমিন ফারহানা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের আগে অর্থ লেনদেনের বিষয়ে ভোটারদের উদ্দেশে ব্যতিক্রমী ও আলোচিত আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ভোটের আগে কেউ উপহার বা টাকা দিতে চাইলে তা নেওয়া যেতে পারে, তবে ভোট দিতে হবে নিজের বিবেক অনুযায়ী। তার ভাষায়, “টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, সেই টাকা বৈধ উপায়ে অর্জিত নয়। তাই ওই টাকা নিলেও ভোট বিক্রি করা যাবে না। কারণ বিবেক কখনো বিক্রির বিষয় হতে পারে না।

তিনি আরো বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করতে দীর্ঘদিন ধরে কালো টাকা ব্যবহার করা হচ্ছে। এবার জনগণ যদি বিবেকের ভোট দেয়, তাহলে পরিবর্তন আসবেই। জনগণকে সাহসী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় বা লোভের কাছে মাথা নত না করে সঠিক প্রার্থীকে ভোট দেওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ।

ধর্ষণ মামলার আসামিকে হত্যার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, গ্রেপ্তার ১১

উখিয়ায় নিম্নমানের কাজে ধসে পড়ল সওজের ড্রেন

জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা আটক

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১, ঝড়ে দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০

পাহাড় কাঁপল, ক্যাম্প কাঁপল, নড়ল না শুধু গোয়েন্দারা

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিশেষ টাস্কফোর্স ও টিম গঠন

উখিয়া সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা যুবকের

রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রায়পুরে ছাত্রদল নেতা জেলহাজতে