হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশবিরোধী ষড়যন্ত্র-তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের

চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরি করে আবারও জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে। কিন্তু জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করা এই আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সকল পর্যায়ের কর্মীরা তা সফল হতে দেবে না। চিহ্নিত এই ফ্যাসিস্ট অপশক্তির ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা রুখে দেয়া হবে।

সোমবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে চট্টগ্রামের ফটিকছড়ির সদর বিবিরহাট এলাকায় দেশে সন্ত্রাস, নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলা অবনতি এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রা প্রকোপ আকার ধারণ করেছে। প্রশাসনিক

স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারের কথা বারবার বিএনপি বলে আসছে। তারপরও ষড়যন্ত্র থেমে নেই, একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিস্টরা।

ভোট দেকে এলাকার মানুষ, এমপি হবে অন্য এলাকায়, এটি কখনো স্ব-স্ব এলাকার মানুষ মানবে না। সংসদীয়

এলাকার প্রার্থী নির্বাচিত হয়ে এমপি হবেন। তিনি সংসদে গিয়ে ওই এলাকার উন্নয়নে কথা বলবেন, এটাই চান এলাকাবাসী। তিনি আরও বলেন, যে দলের লোকজন একে অপরকে কাফের বলে আসছিল তারা কেন এক হলো সেটি দেশের সচেতন মানুষ জানেন।

ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মহিন উদ্দিন আজম তালুকদার, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, শফিউল আলম, নাছির উদ্দীন, মুনসুর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, আবুল খায়ের, নাজিম উদ্দীন বাচ্চু, এস এম মনসুর আলম চৌধুরী ও আজম খানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ