হোম > সারা দেশ > চট্টগ্রাম

থানার নিকটবর্তী এলাকায় দুই সপ্তাহে তিনবার ডাকাতি

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও থানার নাকের ডগায় দুই সপ্তাহের ব্যবধানে তৃতীয়বার দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

১২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী চাকার দোকান এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকার ফজল করিমের ছেলে শাহাব উদ্দিন ও তার ভাই মৃত রফিকের দালানঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে সশস্ত্র ডাকাতরা। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধরপূর্বক লক্ষাধিক টাকার মোবাইল সেট ছিনিয়ে নিয়ে ঘরের আলমিরা-শোকেস ভেঙে ৯ ভরি স্বর্ণ, নগদ ২ লক্ষ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে মাইক্রোযোগে মহাসড়ক হয়ে চকরিয়ার দিকে চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা তাকেও উক্ত ঘটনার বর্ণনা দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, মছিউর রহমান জানান, ডাকাতির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, থানার অর্ধ কিলোমিটারের মধ্যে প্রবাসী মুবিনের বাড়িতেও গত ৩০ আগস্ট রাতভর ব্যর্থ ডাকাতি চেষ্টা, ১০ সেপ্টেম্বর পার্শ্ববর্তী প্রবাসী কালু ও ওসমানের ঘরে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসন এ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। উপজেলাজুড়ে অব্যাহত এসব ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এজন্য সচেতন জনগণ থানা প্রশাসনের অবহেলাকে দায়ী করছেন।

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নির্বাচনে ২০ কোটি টাকা খরচ করেছেন, কমিটির জন্য ১০ কোটি করবেন

৫৫০ বস্তা সিমেন্টসহ ৬ পাচারকারী আটক, দুই বোট জব্দ

‘আমারে কোথায় রাখি গেছো’, কাস্টমস কর্মকর্তার স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

দাউদকান্দিতে ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

নবীনগরে নৌকায় বসা নিয়ে তর্ক, ঘুষিতে একজনের মৃত্যু

বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অজ্ঞান পঞ্চম শ্রেণির ছাত্রী