হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে শহীদ সুজয়ের লাশ উত্তোলনে পরিবারের বাধা

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর কেন্দ্রীয় কবরস্থান থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ তানজিল মাহমুদ সুজয় (১৯) এর লাশ উত্তোলনে বাধা দিয়েছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তের স্বার্থে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুছা ও ঢাকা জেলার সিআইডি ইন্সপেক্টর মাছুম গেলে তারা এ বাধা দেন।

শহীদ সুজয়ের পিতা শফিকুল ইসলাম বলেন, পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে আমরা শোকাহত। আগুনে জ্বলে পুড়ে যাওয়া সন্তানের লাশ আর দেখতে চাই না এবং পুনরায় লাশ দেখতে মানসিকভাবে প্রস্তুত নয় বলেই লাশ উত্তোলনে আমাদের আপত্তি।

নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ তানজিল মাহমুদ সুজয়ের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করতে গেলে পরিবারের লোকজন অসম্মতি প্রকাশ করে। পরে তাদের লিখিত বক্তব্যে নিয়ে লাশ উত্তোলন ছাড়াই আমরা চলে আসি।

উল্লেখ্য, ৫ আগস্ট সাভারের আশুলিয়া থানা পুলিশের গুলিতে বাইপালে শহীদ হন তানজিল মাহমুদ সুজয়। পরে পুলিশ তার মরদেহ ভ্যান গাড়িতে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। ৭ আগস্ট (বুধবার) তার নিজ বাড়ি নবীনগরের বিটঘর কবরস্থানে দাফন করা হয়।

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু