হোম > সারা দেশ > চট্টগ্রাম

আহত জুলাইযোদ্ধাদের সংবর্ধনা দিলো কাপ্তাই জামায়াতে ইসলামী

উপজেলা প্রতিনিধি, (কাপ্তাই) রাঙামাটি

রাঙামাটির কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া শহীদদের স্মরণে আলোচনা সভা বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কাপ্তাই উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামালের সঞ্চালনায় উপজেলা জামায়াতে ইসলামী আমির হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে তাদের নিয়ে এখন পর্যন্ত কারো ভাবনা চোখে পড়েনি। আমরা সবাই দেখেছি একমাত্র আমিরে জামায়াতের নির্দেশে প্রত্যেক শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে এবং আহতদের খুঁজে খুঁজে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এর সাক্ষী উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ববরণকারী ভাই-বোনেরা। এই গণঅভ্যুত্থানের ইতিহাস মুছে যেতে দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি আহত ও শহীদ যোদ্ধাদের জন্য দোয়া করেন।

এ সময়ে আরও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারি সফিকুল আলম, জামায়াতে ইসলামী নেতা মাওলানা আমির হোসাইন, জুলাই আহত যোদ্ধা তাহসিন কবির, ইমতিয়াজ আবসার চৌধুরী, ছাত্রশিবিরের চন্দ্রঘোনা সভাপতি শাহাদাত হোসেন, কাপ্তাই সভাপতি ইসরাফিল সৈকত প্রমুখ।

সংবর্ধিত আহত ছাত্ররা হলেন, বিএসপিআই কাপ্তাইয়ের শিক্ষার্থী তাহসিন কবির, শরাফত আলম শাক্কি, ইমতিয়াজ আবসার চৌধুরী, মঈনুল হাসান, প্রবণ চন্দ্রনাথ, তাহমিদুল ইসলাম, জাকের হোসেন জাহেদ, আবদুল কাইয়ুম, আদিত্য তালুকদার, আনিসুর রহমান ও শোভন আচার্য।

উপজেলা জামায়াতের সেক্রেটারি এবিএম সিরাজুল ইসলাম, সমাজসেবক নিজাম হোসেন,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাংবাদিক রিপন মারমা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে জৈন্তাপুরে বদলি

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার