হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গোয়ালপাড়া বস্তিতে আগুন, ভস্মীভূত ১৪ ঘর

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের এনায়েত বাজার গোয়ালপাড়ার একটি বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি ঘর পুড়ে গেছে। ফায়ার আনে। ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার পর গোয়ালপাড়ার মালিপাড়া বস্তিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভোর রাতে আগুন লাগায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তির বাসিন্দাদের বেশিরভাগ ঘুমিয়ে থাকায় কোনো ঘর থেকে কেউ জিনিসপত্র বের করতে পারেনি। আগুনে ৪৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পেয়ে ভোর ৫টা ৫০ মিনিটে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। শুরুতে একটি ইউনিট আসে। পরে ৫টি ইউনিট অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরু রাস্তা আর আশপাশে পানির উৎস অপর্যাপ্ত থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দমকল বাহিনীকে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার