হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মেঘনা ট্রেডার্স নামের তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ৪৩ মিনিটে বন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সূত্র জানায়, মেঘনা গ্রুপের মালিকানাধিন জাহাজটি ২৬ মে ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসে। বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটে জাহাজটিতে আগুন লাগে। এ ঘটনার পরপরই কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে বন্দরের জাহাজ ‘কান্ডারি-৩’ ও ‘কান্ডারি-১১’, নৌবাহিনীর ‘টাগ বিএনটি সেবক’ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

চট্টগ্রাম বন্দরের মুখপাত্র নাসির উদ্দিন জানান, জাহাজটির ইঞ্জিনরুম থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান চলছে।

জেডএম

চট্টগ্রাম কারাগারে বিশেষ খাবার ও স্বজনদের সাক্ষাৎ

সীতাকুণ্ডে ১৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা আসলাম চৌধুরীর

ঈদুল আজহায় ঐক্য ও শৃঙ্খলার বার্তা দিলেন সাঈদ আল নোমান

এবার ঈদুল আজহার আগে সহনীয় ছিল দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

মুসলিম উম্মাহর শান্তি কামনায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে দোয়া

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঈদের নামাজে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

এতিম ও অসহায়দের জন্য মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ৮ গরু বিতরণ

সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে গেছে মানুষের আবেগ, শহীদ সায়মনের মায়ের আক্ষেপ