হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যে লক্ষ্মীপুরে ১২০০ ক্ষুদ্র কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার হাসান ইমাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রমুখ।

জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বসতবাড়িতে চাষাবাদ করা ৪০০ ও কৃষি জমিতে চাষাবাদ করা ৮৫০ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার