হোম > সারা দেশ > চট্টগ্রাম

নদী ভাঙনে দিশেহারা চাতলপাড়বাসী

উপজেলা প্রতিনিধি, (নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মেঘনা ও ধলেশ্বরী নদীর পূর্ব পাশে চাতলপাড় ও ভলাকুট ইউনিয়ন। প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে নদী ভাঙন। এতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিলের পাড়, চকবাজার ও চাতলপাড় বড় বাজারের মানুষের কষ্টের শেষ নেই। ইতোমধ্যে ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে চাতলপাড় অঞ্চলের শতাধিক পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪/৫ বছর ধরে চাতলপাড়ের বিভিন্ন গ্রাম ভাঙনের কবলে পড়েছে। নদী গর্ভে বিলিন হয়েছে অনেক ঘরবাড়ি, দোকানপাট। চাতলপাড় চকবাজার, বড় বাজার, বিলেরপাড় ও দুর্গাপুরে কোটি কোটি টাকা সম্পদ গিলে নিচ্ছে নদী। জরুরি ভিত্তিতে এই ভাঙনরোধ করা না হলে বিলীন হয়ে যাবে নতুন নতুন গ্রাম।

সম্প্রতি চাতলপাড় নদী ভাঙন পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকসহ স্থানীয়রা।

উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান বলেন, সকাল থেকেই চাতলপাড় নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত নদী ভাঙন রোধ করে এলাকাবাসীকে রক্ষা করুন।

পরিদর্শকালে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, নদী ভাঙন এলাকা ঘুরে দেখেছি। জনস্বার্থে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম