হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির কাছে অভিযোগ

টাকা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি ওসির

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকনের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করা, দাবিকৃত টাকা না দেওয়ায় প্রতিপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে হত্যাসহ একাধিক মামলায় ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফেনী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. ইলিয়াস।

এর আগে গত ২৮ আগস্ট তিনি এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শক বরাবর লিখিত অভিযোগ করেন।

ইলিয়াস জানান, ব্যবসা সংক্রান্ত পাওনা টাকা আদায় ও নিরাপত্তার জন্য গত ৬ আগস্ট থানায় অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু সালিশি বৈঠকে বিবাদী হাজির না হওয়ায় সমাধান হয়নি। পরে ওসি বায়েজীদ আকনের নির্দেশে জোরপূর্বক তাকে থানায় আনা হয়।

তার অভিযোগ, বৈঠকে বিবাদীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ওসি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দু’দিনের মধ্যে টাকা দিতে নির্দেশ দেন। ব্যর্থ হলে হত্যা মামলাসহ একাধিক মামলায় জড়ানোর হুমকি দেন। হুমকির ভয়ে তিনি বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি করেন।

এ প্রসঙ্গে ওসি বায়েজীদ আকন বলেন, ‘অভিযোগকারী ইলিয়াস আপাদমস্তক একজন প্রতারক। তিনি পাওনাদারকে টাকা না দেওয়ার জন্যই পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।’

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭