হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে যুবককে গুলি, আটক ২

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারের জের ধরে রুবেল হোসেন নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। তার বাম হাতের কব্জিতে গুলি লেগেছে। এ ঘটনায় জড়িত থাকায় আজাদ হোসেন বাবলু ও আলমগীর হোসেন রাব্বি নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী বলে জানা যায়।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে। এর আগে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ তৈরি হয়। তারা দুইজনই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দুর্বৃত্তরা গুলি করে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, গুলিবিদ্ধ একজন হাসপাতালে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য